রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

তেহরানের অনড় অবস্থানে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক  আন্তর্জাতিক খবর হক রাশেদী

ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টা) শেষ হবে। এর আগে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে এখনই যুক্তিসঙ্গত চুক্তি করতে হবে এবং বিনা শর্তে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার রাতই সেই রাত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে যুদ্ধ বন্ধ ও জ্বালানি পরিবহনে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে একটি পরিকল্পনা পাঠিয়েছে পাকিস্তান। তবে সেই প্রস্তাবকে ‘যথেষ্ট ভালো নয়’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
খবরে বলা হয়েছে, ট্রাম্পের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টা) শেষ হবে। এর আগে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’।
যুদ্ধ থামাতে গত কয়েক দিন ধরেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছিল। কারণ, যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা বেড়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় জ্বালানি তেলের দামও বেড়ে গেছে। সর্বশেষ প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ১১০ ডলার।
রয়টার্সের এক সূত্র জানায়, পাকিস্তানের প্রস্তাবিত পরিকল্পনায় দুই ধাপের একটি রূপরেখা রয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের কথা বলা হয়েছে, যাকে ‘ইসলামাবাদ চুক্তি’ নামে উল্লেখ করা হচ্ছে।
সূত্র মতে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সি, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাছি-র সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন।
তবে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেছেন, অস্থায়ী যুদ্ধবিরতি নয়—তারা যুদ্ধের পুরোপুরি সমাপ্তি চায়। পাশাপাশি হরমুজ প্রণালী দ্রুত খোলার বিষয়েও কোনো সময়সীমা মানতে নারাজ তেহরান।
এর মধ্যে যুদ্ধের ৩৮তম দিনে ব্যাপক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানের হামলায় উত্তর ইসরায়েলের হাইফা শহরে বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং চারজন নিহত হয়েছেন। তেল আবিবসহ মধ্য ইসরায়েলের অন্তত ২৮টি স্থানে হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং আসালুয়েহ এলাকার একটি পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের বাহারেস্তান এলাকায় হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান সায়্যিদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন বলে জানা গেছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এ্যাক্টিভিস্ট ইন ইরান জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এদিকে ইউরোপীয় কাউন্সিল সতর্ক করে বলেছে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। এমন পরিস্থিতিতে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি বিভ্রান্তিকর এবং তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews