রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে নিহত-২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মো আব্দুল শহীদ প্রতিনিধি,সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে পৃথক সংঘর্ষে দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছে।বুধবার রাতে ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ দুই সংঘাতের ঘটনা ঘটেস্থানীয়রা জানান, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলাকে কেন্দ্র করে হামিদ মিয়া ও হুসেন মিয়া পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে হুসেন মিয়া পক্ষের আহাদুল (২৫) নামের একজন মারা যান। তিনি গ্রামের আব্দুল হামিদের ছেলে।এদিকে রফিনগর গ্রামে হাস খাওয়া নিয়ে শফিক মিয়া ও আশরাফ মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) মারা যান।এলাকাবাসী জানান, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের হাঁস চুরি করে বলে অভিযোগ ওঠে। বুধবার রাতে দিকে বশর মিয়ার লোকজন হাঁস খাওয়ার কারণ জানতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, রাতে সংঘর্ষের পর খবর পেয়ে আমি এলাকায় চলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

৯/৪/২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews