রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মশার রাজত্বে জিম্মি বাগেরহাট পৌরসভা: অতিষ্ঠ জনজীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাট

বাগেরহাট পৌরসভা এলাকায় মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। সন্ধ্যা নামার আগেই মশার ঝাঁক হানা দিচ্ছে বসতবাড়ি, দোকানপাট ও অফিস-আদালতে। মশার যন্ত্রণায় এখন নাভিশ্বাস উঠেছে শহরবাসীর। পৌর কর্তৃপক্ষের মশক নিধন কার্যক্রমে স্থবিরতার কারণে মশার রাজত্বে কার্যত জিম্মি হয়ে পড়েছেন নয়টি ওয়ার্ডের বাসিন্দারাবাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা৷তারা বলছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরের দরজা জানালা বন্ধ রাখলেও রেহাই মিলছে না। সন্ধ্যা নামলেই মশার উৎপাত আরও বাড়ে। কয়েল জ্বালিয়ে কিংবা স্প্রে ব্যবহার করেও তেমন কোনো সুফল মিলছে না।পৌরসভার এক তরুণ বাসিন্দা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মশার জ্বালায় আমরা অতিষ্ঠ। আগের সিটি পৌরসভা কর্তৃপক্ষের নানা উদ্যোগ দেখা গেলেও এখন তেমন একটা দেখা যায় না।”শহরবাসী বলছে, শীতের শেষ দিক থেকেই মশার দাপট বাড়তে শুরু করেছে। অনেক এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।যত্রতত্র আবর্জনার স্তুপ, ড্রেনের পানি চলাচল বন্ধ হয়ে থাকা এবং ঝোপঝাড় পরিষ্কার না হওয়াকে মশা বৃদ্ধির অন্যতম কারণ মনে করছেন তারা।এ অবস্থায় দ্রুত ঝোপঝাড় পরিষ্কার এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানোর দাবি তাদের

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews