রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রামের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, চকবাজারে মলম পার্টির সদস্য আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মলম পার্টির এক সদস্যকে লুণ্ঠিত টাকাসহ আটক করা হয়েছেবৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়গ্রেপ্তাররা হলেন— কুমিল্লার তিতাস থানার মো. আনোয়ার (২৭), চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মো. হৃদয় (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানার আক্তার হোসেন (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেনকোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।অন্যদিকে, চকবাজার থানা পুলিশ পৃথক অভিযানে মলম পার্টির সদস্য বেলাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত ২০ হাজার টাকা উদ্ধার এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।পুলিশ জানায়, গত ৭ এপ্রিল বিকেলে চকবাজার থানার ওয়াসা মোড় সংলগ্ন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সামনে থেকে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তিকে বুদ্ধিনাশক পদার্থ ব্যবহার করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বেলাল ও তার সহযোগীরা।এ ঘটনায় ভুক্তভোগী বাঁধন সরকার চকবাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে হালিশহর থানার রঙ্গীপাড়া এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল জানিয়েছে, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চেতনানাশক স্কোপোলামিন ব্যবহার করে সাধারণ মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নেয়।চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews