রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পাচারকালে অপহরণের শিকার ৪ ভিকটিম উদ্ধার, মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানব পাচারের শিকার ৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। একই সঙ্গে মানব পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।র‍্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ঝরণা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র কয়েকজন রোহিঙ্গা পুরুষকে জোরপূর্বক অপহরণ করে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।এ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। পরে একটি সন্দেহভাজন সিএনজি চালিত অটোরিকশা থামালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। উপস্থিত জনতার সহায়তায় তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলো—নেয়ামত উল্লাহ (২৯)শাহ আলম (৩৭)তারা উভয়েই টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দাঅভিযানকালে তাদের কাছ থেকে অপহৃত ৪ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ভিকটিমদের একজন জানান, তাকে উখিয়ার বালুখালী ক্যাম্পের সামনে থেকে সিএনজি করে অপহরণ করা হয়। পরে তাকে মারধর করে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।অন্য ভিকটিমদের কাছ থেকে জানা যায়, তাদের বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক তুলে এনে একত্রিত করা হয় এবং প্রত্যেকের পরিবারের কাছে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়। এছাড়া তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।র‍্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews