1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল উদযাপন ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র 

‎শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

‎‎মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলন” উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন ও সহ-সভাপতি সাজ্জাদুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বিকালে হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের উপস্থিতিতে এ বহিষ্কারাদেশ পাঠ করেন।তিনি বলেন, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির ২/১ জন সদস্য গত ০৮/০৪/২০২৬ ইং রোজ বুধবার বিকালে ‎সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন ও সহ সভাপতি সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের সম্মুখে উপজেলা কমিটির সভাপতির বিরোদ্ধে নানা ধরনের কুৎসা ও আপত্তিকর বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তারা, সভাপতি মোঃ আবু সঈদকে বহিষ্কার করেন ও সভাপতির দায়িত্ব পালনের জন্য আওলাদ হোসেনকে মনোনীত করেন। যাহা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। যাহা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে জরুরী সভায় আলোচনাক্রমে আওলাদ হোসেন ও সাজ্জাদুর রহমান এর বিরোদ্ধে পূর্ব থেকেই সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার বিভিন্ন ধরনের পায়তারায় লিপ্ত থাকা ও পিআইসি এর সাথে জড়িত থাকার প্রমাণ থাকায় এবং সভাপতির উপর মিথ্যা প্রচারণা করে সংবাদ সম্মেলন করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। যাহা সুনামধন্য একটি সামাজিক সংগঠনের ভাবমূর্তিকে নষ্ট করেছে। এরই পরিপ্রেক্ষিতে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন ও সহ সভাপতি সাজ্জাদুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জেলা কমিটির কাছে সুপারিশ প্রেরণ করা হয় এবং জেলা কমিটিকে অবহিত করে আওলাদ হোসেন ও সাজ্জাদুর রহমানকে সংগঠনের পদ-পদবী সহ সকল কার্যক্রম হতে বহিষ্কার করা হলো।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট