1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের হটুগন্জ্ঞ থেকে ঘটকপুর পর্যন্ত বিজেপি র বিজয় মিছিল  বীরগঞ্জে আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ সরকারি গরীব মানুষের ঘর বাড়ি থেকে কাট মানি খাওয়ার অভিযোগে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘুরিয়েছেন উস্তি থানার পুলিশ  বগুড়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল  বাঁশখালীতে মসজিদ পুনর্নির্মাণে সৌদি প্রবাসী মিজানুর রহমানের ৫ লাখ টাকার অনুদান আজ সোনারপুর এলাকায় অভিষেক কে লক্ষ্য করে জুতা ও ডিম ছুড়লো জনতা  অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন হাজী ফরিদ উদ্দিন

উনচিপ্রাং–রইক্ষ্যং পুটিবনিয়া সিএনজি চালক সমবায় সমিতির নির্বাচন ৮ মে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং–রইক্ষ্যং পুটিবনিয়া সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ০৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।সমিতির রেজিস্ট্রেশন নং- ২৪৮৫ (কক্স) সূত্রে জানা যায়, গত ০১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন ও বিশেষ সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়।নির্ধারিত সূচি অনুযায়ী, নির্বাচন ও বিশেষ সাধারণ সভা সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উনচিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হবে। এতে সমিতির ৬ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হবেন।এদিকে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ফেরদৌস। তিনি সমিতির সকল সদস্যদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেনএক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সদস্যদের সার্বিক কল্যাণে তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও কাজ করে যেতে চান। সদস্যদের মূল্যবান ভোট পেলে সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও গতিশীল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরও বলেন, সকল সদস্যকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানে তিনি সর্বদা পাশে থাকবেন। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সমিতির পক্ষ থেকে সকল সদস্যকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট