রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা এলাকায় এক সাংবাদিককে অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগীজানা যায়, মো. আল আমিন মিয়া (৩৮), পিতা- আব্দুর রশিদ মিয়া, মাতা- শহীদুন্নেছা, জাতীয় পরিচয়পত্র নম্বর: ৩৭৪৮০৮৩১৪৮, স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি গ্রামে এবং বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ই- ব্লকে বসবাস করছেন। তিনি পেশায় একজন সাংবাদিক।সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ১৭ মিনিটে ভাটারা থানাধীন যমুনা টেলিভিশন ভবনে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বিদেশি নম্বর থেকে হুমকি পান। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি কোনো কারণ ছাড়াই তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেএ ঘটনায় নিজের প্রাণনাশ ও পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ভাটারা থানায় জিডি নং ১২০১, তারিখ ১১/০৪/২০২৬ হিসেবে একটি সাধারণ ডায়েরি করেন, যার ট্র্যাকিং নম্বর 84QCYBভুক্তভোগী জানান, হঠাৎ করে এ ধরনের হুমকি পাওয়ায় আমি আতঙ্কিত হয়ে পড়েছি। আমার ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews