রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নগদ একাউন্ট নিয়ে ভংকর প্রতারণা 

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

কিছুদিন আগে সোনাদীঘির মোড়ের একটি দোকান থেকে নগদে ক্যাশ আউট করেছিলাম। তারপর সেই দোকান থেকেই আমাদের ফোন দেওয়া হয়। তারা জানায়, তাদের দোকানে জাল টাকা ধরা পড়েছে এবং ভুলবশত আমাদের নাম্বারে মামলা হয়ে গেছেএর কিছুক্ষণ পরই আরেকটি নাম্বার থেকে কল আসে। এবার তারা নিজেদেরকে “পুলিশ” পরিচয় দিয়ে বলে— আমাদের নামে মামলা হয়েছে দ্রুত সমাধান না করলে বড় আইনি ঝামেলায় পড়তে হবেতারপর আবার অন্য একটি নাম্বার থেকে “কাস্টমার কেয়ার” পরিচয়ে কল আসে। তারা বলে— আমাদের নগদ একাউন্টে সমস্যা হয়েছে / বন্ধ হয়ে যাবে একাউন্ট ঠিক করতে হলে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবেঠিক সেই সময় আমরা নিজেরাও আমাদের নগদ একাউন্টে ঢুকতে পারছিলাম না। এই কারণে বিষয়টি আমাদের কাছে আরও সত্যি মনে হয় এবং আমরা তাদের কথায় বিশ্বাস করে ফেলিএরপর তারা বলে – শেষবার যে পরিমাণ টাকা ক্যাশ আউট করা হয়েছিল, তা আবার ক্যাশ ইন করতে হবে নগদ একাউন্ট “ঠিক করার” জন্য PIN নাম্বার দিতে হবে ভয়, চাপ এবং পরিস্থিতির সুযোগ নিয়ে তারা আমার এক বড় আপুর কাছ থেকে ৮,০০০ টাকা নিয়ে নেয় এবং একই কথা বলে আমার পরিচিত আরেক জনের থেকে ও ৫০০০ টাকা নিয়ে নেয় পরে একই কৌশলে আমাকেও কল দিয়ে প্রতারণার চেষ্টা করে সেই কথা গুলোই বলে।এটি একটি সুসংগঠিত প্রতারক চক্র, যারা বিভিন্ন পরিচয়ে কল দিয়ে বিশ্বাস তৈরি করে তারপর টাকা হাতিয়ে নেয়।

স্থান: সোনাদীঘির মোড়, রাজশাহী (দোকানের ছবি সংযুক্ত) । তাই সাবধান থাকুন, প্রতারক হতে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews