রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃক ‘স্বাধীনতা পদক-২০২৬’ ও ‘সাহিত্য সম্মাননা-২০২৬’ প্রদান করা হবে শনিবার। এদিন বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে স্বাধীনতা বইমেলার সমাপনী অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।চসিক সূত্র জানায়, চলতি বছর স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান এবং সাহিত্য সম্মাননার জন্য ৫ জনকে মনোনীত করা হয়েছে।স্বাধীনতা স্মারক সম্মাননায় মনোনীতরা হলেন— স্বাধীনতা আন্দোলনে প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মো. একরামুল করিম, শিক্ষায় চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসায় এম এ ফয়েজ, সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী।এছাড়া ক্রীড়ায় সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার এ সম্মাননা পাচ্ছেন।অন্যদিকে সাহিত্য সম্মাননা পদকের জন্য মনোনীতরা হলেন— গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক মেয়র শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ানের।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির এবং বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছর স্বাধীনতা বইমেলার আয়োজন করা হয়। এবার জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চের শেষ দিকে মেলা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews