1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল উদযাপন ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র 

ভোলা সদর উপজেলার শিবপুরে গৃহবধূ হত্যা; আহত শিশুকে হাসপাতালে দেখতে গেলেন পুলিশ সুপার, ভোলা মহোদয়

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রতিবেদ আলমগীর হোসেন তালুকদার

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে গত মধ্যরাতে (১৭ এপ্রিল) এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৪০) নিহত হয়েছেন এবং তার ৮ বছর বয়সী পুত্র আবির গুরুতর আহত হয়েছে।ঘটনার সংবাদ প্রাপ্তির পরপরই আজ ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় ভোলা সদর হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে চিকিৎসাধীন আহত শিশু আবিরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় এই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট