রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার সকালে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কাছে ম্মারকলিপি দেওয়ার পর মত বিনিময় করা হয়। এ সময় লোডশোডিং কমিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করা হয়।

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী জানান, বর্তমান সময়ে শহরে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হচ্ছে। আধুনিক জীবনে বিদ্যুতের উপর শতভাগ নির্ভরশীলতার ফলে লোডশেডিং দৈনন্দিন কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।

এদিকে ঐক্যবদ্ধ আখাউড়ার দলও এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে স্মারকলিপি দেয়। এ সময় আখাউড়ার সার্বিক চিত্র তুলে ধরে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে লোডশেডিং কমিয়ে আনার জন্য অনুরোধ করা হয়।

চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বত্র লোডশেডিং বেড়েছে। দিন-রাত সমানতালে চলছে লোডশেডিং। দুপুর থেকে কোথাও এক ঘন্টা বিদ্যুৎ থাকে তো পরের এক ঘন্টা থাকে না। গ্রামের দিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। গরমের মধ্যে মানুষের এখন ত্রাহি অবস্থা। ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশায় চার্জ দিতে সমস্যা হচ্ছে বলে ভাড়াও বাড়িয়ে নেওয়া হচ্ছে। সড়কে এসব পরিবহন দেখাও মিলছে কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews