1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
উখিয়ায় চেকপোস্টে ৬ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবক গ্রেফতার ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত শিশুদেরকে মানুষ হওয়ার কথা বলতে হবে কারাগারের শিকলও থামাতে পারেনি ভোলার সাংবাদিক ফরিদুল ইসলামের কন্ঠ দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলা / থানা স্থানীয়দের হতাশা ও দাবি জোরালো ছয় গ্রাম নিয়ে ‘বরিশল ইউনিয়ন’ গঠন বিষয়ে গণশনানি সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে জৈব সার ও জৈব বালাইনাশক বিষয়ে সচেতনতা বৃদ্ধি মূলক কর্মসূচি রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে জৈব সার ও জৈব বালাইনাশক বিষয়ে সচেতনতা বৃদ্ধি মূলক কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি

কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের উদ্যোগে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় জৈব সার ও জৈব বালাই নাশক বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুলেরহাটি সরৎপুর, কালিপুর ও মফিজ নগর, এই তিনটি গ্রামে পর্যায়ক্রমে আয়োজন করা হয় এই কর্মসূচির, যেখানে স্থানীয় কৃষক, নারী-পুরুষ ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের মাঝে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দিনব্যাপী এই আয়োজনে জৈব সার তৈরির পদ্ধতি, এর উপকারিতা এবং জৈব বালাই নাশকের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কীভাবে ঘরের আশেপাশে থাকা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কম খরচে জৈব সার তৈরি করা যায় এবং তা ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানের একটি আকর্ষণীয় অংশ ছিল জৈব সার উৎপাদন ও পুষ্টি বিষয়ক একটি সচেতনতামূলক গান। গানটির মাধ্যমে কৃষকদের কাছে সহজ ও বিনোদনমূলক উপায়ে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গানটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং তারা আনন্দের সাথে তা উপভোগ করেনএছাড়াও স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ক একটি শিক্ষামূলক নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটির মাধ্যমে গ্রামীণ জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব, নিরাপদ পানি ব্যবহার, সঠিক পায়খানা ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। নাটকের চরিত্র ও সংলাপগুলো এতটাই বাস্তবধর্মী ছিল যে দর্শকরা সহজেই নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পান এবং বার্তাগুলো হৃদয়ে ধারণ করেনঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। তিনি তার বক্তব্যে বলেন, কৃষি ও সুস্থ সমাজ গঠনে জৈব পদ্ধতির বিকল্প নেই। আমাদের সকলকে সচেতন হয়ে পরিবেশবান্ধব চর্চায় এগিয়ে আসতে হবে। তিনি আরও উল্লেখ করেন, কারিতাস বাংলাদেশ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সভায় সভাপতিত্ব করেন ৪নং সাচনা ইউনিয়নের সাবেক মেম্বার কবির হোসেন। তিনি তার বক্তব্যে এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর হিসেবে উল্লেখ করেন এবং স্থানীয় জনগণকে এসব কার্যক্রম থেকে প্রাপ্ত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার আহ্বান জানানঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায়, এছাড়াও সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক জামিল হোসেন, রাকিব হাসান, আমীর হোসেন হৃদয়, উপেন্দ্র নাথ রায়, সমরাজ মিয়া এবং নিশা রানী দাস। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে কারিতাসের উন্নয়ন সহযোগী সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং জৈব কৃষি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট