1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২ বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার সিরাজগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল উদযাপন ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র 

শিশুদেরকে মানুষ হওয়ার কথা বলতে হবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

শিশুদেরকে মানুষ হওয়ার কথা বলতে অভিভাবকদের প্রতি আিবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। বৃহস্পতিবার দুপুরে গ্রীন ভ্যালি স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তাসপী রাবেয়া বলেন, ‘শিশুদের ব্রেন হচ্ছে সাদা কাগজ। সেখানে এমনভাবে আঁকতে হবে যেন লাইন বাঁকা না হয়। শিশুদেরকে শুধু পড়ালেখায় নয় খেলাধুলাসহ অন্যান্য বিষয়ে পারদর্শী করে তুলতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিমেল খান, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা হাসান খান, নাগরিক টিভির আখাউড়া প্রতিনিধি জুটন বনিক, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, যমুনা টিভির আখাউড়া প্রতিনিধি মো. মহিউদ্দিন মিশু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হুমায়ুন রহমান নয়ন। আলোচনা শেষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমাজের নানা অসংগতিসহ সচেতনতামূলক বিষয় তুলে ধরেন। এর মধ্যে ‘একটি গাছের আর্তনাদ’ এর বিষয়টি সবার নজর কাড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট