
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর কমান্ড ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সবাই মিলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ভবনের হল রুমে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমরানুর রেজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাম্মাদুল ওয়াদুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আখাউড়া পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল হক ধনু। আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল হক শিকদার ও পৌর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন লিটন, মো. মাসুম ভূঁইয়া, দীপংকর ঘোষ নয়ন, সাখাওয়াত হাসেন খাঁন স্বাধীন প্রমুখ।