1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝাড়ফুঁকের প্রলোভনে চট্টগ্রামে নারীকে ধর্ষণের অভিযোগ, কথিত সাংবাদিক ও বৈদ্যসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযান: গাঁজাসহ আটক ১, বিপুল বিদেশি মদ জব্দ ‎টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও স্মারকলিপি প্রদান  চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও শতবর্ষী বৈশাখী মেলায় খাট-পালং থেকে খেলনাকী নেই! আখাউড়ায় লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন আখাউড়ায় মুক্তিযোদ্ধা কমিটির অভিষেক টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান

সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযান: গাঁজাসহ আটক ১, বিপুল বিদেশি মদ জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের সেন্টমার্টিন এবং চট্টগ্রাম-এ কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেনতিনি জানান, গত শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।অপরদিকে, রবিবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত গাঁজা ও বিদেশি মদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল বিস্তার রোধে এবং তরুণ সমাজকে সুরক্ষিত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট