
বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগওে মো. মোক্তার হোসেন (২৫) নামে এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা করতে চাপ দেওয়া হচ্ছে বলে পবিবারের লোকজন অভিযোগ করেছে। সোমবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কৈটুপিপাড়ার একটি আঞ্চলিক সড়কের সামনে হওয়া মানববন্ধনে পরিবারের লোকজন এ অভিযোগ করেন। স্থানীয় লোকজন মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘খুনিরা প্রকাশ্যে মোক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ধরনের নির্মম হত্যাকান্ড এই অঞ্চলে কখনও হয় নি। হত্যা মামলার প্রধান আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে। আমরা সকল হত্যাকারীদেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে মোক্তারের বাবা ইসলাম উদ্দিন, মা মাজেদা বেগম, ভাই আক্তার হোসেন, স্থানীয় বাসিন্দা এম এ ফাহাদ, জহিরুল ইসলাম, ফাহিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা ঘুরে।
গত বছরের ২৭ নভেম্বর দুপুরে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে হত্যাকান্ডের শিকার হন মোক্তার। ২ ডিসেম্বর নিহতের বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে মো. কামাল হোসেন নামে একজনকে প্রধান করে আটজনের নাম উল্লেখ করে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে কামাল হোসেন বাদে একাধিক আসামী জেলে আছেন।
মানববন্ধনে ইসলাম উদ্দিন অভিযোগ করেন, কামাল হোসেন পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যার নির্দেশ দেয়। হত্যার পর থেকেই সে ও তার লোকজন আমাদের মামলা আপস করতে চাপ দিচ্ছে। রাজি না হলে আমাকে ও আমার বড় ছেলেকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয় আদালতকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।