1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার   ভোলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার-প্রদর্শনী চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা ফলতায় তৃনমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খানের মুক্তি র দাবিতে বিক্ষোভ কর্মসূচি মহিলাদের  সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

আখাউড়ায় বিভিন্ন চারাগাছ নষ্ট করার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে রাতের আঁধারে বিভিন্ন জাতের চারাগাছ নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনি ও রবিবার এ ঘটনা ঘটে। সোমবার ভুক্তভোগী এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার সাহিদুল ইসলাম উল্লেখ করেছেন, পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে তিনি রোক দিয়ে বিভিন্ন চাষাবাদ করেন। এলাকায় না থাকার সুবাদে এক প্রতিবেশি তার জায়গা দখলের পায়তারা করছে। এরই অংশ হিসেবে গত দু’দিন আম, সুপারি, বেগুনসহ বিভিন্ন জাতের ৩০-৪০টি চারা ভেঙ্গে নষ্ট করে ফেলা হয়।
তিনি জানান, এর আগেও একই ব্যক্তি জবর দখল করতে চাইলে স্থানীয়ভাবে আলোচনার চেষ্টা করা হয়। কিন্তু তিনি আলোচনায় বসতে রাজি হচ্ছেন না। এ অবস্থায় গাছ নষ্ট করাসহ যারা কৃষি কাজ করছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘গাছ নষ্ট করার বিষয়ে রবিবার এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট