1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার   ভোলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার-প্রদর্শনী চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা ফলতায় তৃনমূল কংগ্রেসের নেতা জাহাঙ্গীর খানের মুক্তি র দাবিতে বিক্ষোভ কর্মসূচি মহিলাদের  সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী মতলব উত্তরে সরকারি আইনগত সহায়তা বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবসটি নানা আয়োজনে উজ্জীবিত হয়েছে।
“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৬ পালন করা হয়। আজ(২৮ এপ্রিল) মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এই দিবসটি পালন করা হয়সকাল ৯ টার দিকে আদালত প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির শুভকর্মসুচি উদ্বোধন করেন বিজ্ঞ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জর্জ মোঃ রেজাউল করিম সরকার। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অংশ নেয় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন রফিকুজ্জামান।সড়ক প্রদক্ষিণ শেষে আদালত ভবনের সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ন ও দায়রা জর্জ অলরাম কার্জীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা সহ জেলা জর্জ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারকগন। এছাড়াও আইনজীবী সমিতির আহব্বায়ক সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিমসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেনদিবসটি পালনের মুল লক্ষ্য হচ্ছে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে।অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে এ্যাডভোকেট রেজোয়ানুল মন্ডল, এ্যাডভোকেট আহম্মেদ নাজমুল হুদা নামে দুই জন আইনজীবীর হাতে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট