রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ভোলা জেলা প্রতিনিধি

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা-এর নেতৃত্বে জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

২৬ এপ্রিল ২০২৬ তারিখ, সময়: ২২:১৫ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ৪নং ওয়ার্ডস্থ বাংলাবাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ রিপন (২৬) কে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী:
১। মোঃ রিপন (২৬), পিতা- বশির সিকদার, মাতা- পানু বেগম, সাং- দক্ষিণ দিঘলদী ১নং ওয়ার্ড, থানা ও জেলা- ভোলা।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews