1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় বেকারি ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জের রায়গঞ্জে অটরিক্সা চালকের মরদেহ উদ্ধার বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন গাইবান্ধায় মহান মে শ্রমিক দিবস-২০২৬ পালিত জলঢাকায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন মটর শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠন  বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার

হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ

শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেনসম্প্রতি হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফাউন্ডেশনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক, চুরি, চোরাচালান ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়সাক্ষাৎকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব হাফিজ উদ্দিন বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইমাম, খতিব ও আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি বলেন, “প্রতিটি জুমার খুতবায় ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে সমাজের অবক্ষয়, মাদক, চুরি, চোরাচালান ও অপরাধের ভয়াবহতা তুলে ধরতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেতিনি আরও বলেন, তরুণ সমাজকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো জরুরি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনিএসময় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, হোয়াইক্যং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সমাজের কল্যাণে এবং ইসলামি মূল্যবোধ প্রচারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা মাদক, সন্ত্রাস, চোরাচালান ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেনসৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট