রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বগুড়ায় বেকারি ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়া ১ মে, ২০২৬

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে বগুড়া সদর উপজেলা বেকারি ও কনফেকশনারি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ-৩০৬১) উদ্যোগে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্রমিকদের একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করে সাতমাথা হয়ে খোকন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে র‍্যালিটি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে যুক্ত হয়।র‍্যালিটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোঃ আহসানুল ইসলাম ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মোঃ ছারোয়ার হোসেন।বেকারি খাতের বিপুল সংখ্যক নারী ও পুরুষ শ্রমিক।সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।

স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।র‍্যালি পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই ও প্রেরণার দিন। তারা বেকারি খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নত করা এবং শ্রমিকদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা মে দিবসের আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews