রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞের ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের গোহাইল রোড সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া চক্ষু চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (৩ মে) দুপুরে আজাদ পাম্প সংলগ্ন ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়অভিযান সূত্রে জানা গেছে, অভিযুক্ত এম কে এ সাকিদার মূলত একজন পল্লী চিকিৎসক। তবে তিনি দীর্ঘ তিন বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিচয় দিয়ে এবং নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের দালালের মাধ্যমে প্রলোভন দেখিয়ে তার এই ভুয়া ক্লিনিকে নিয়ে আসা হতোউপস্থিত কয়েকজন ভুক্তভোগী জানান, দালালরা তাদের সরকারি হাসপাতালের বড় ডাক্তার দেখানোর কথা বলে এই কেন্দ্রে নিয়ে আসতেন। ভোক্তা অধিকারের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাকিদার তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেনভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা এবং ভুয়া পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করার দায়ে অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছেঅভিযান পরিচালনাকালে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews