শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 

তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ধমকে চমকে চেপে রাখা যাবে না, বললেন মমতা 

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম 

আজ পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ভোট পরবর্তীতে সারা রাজ্যে জুড়ে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের উপর জুলুম ও হামলা চালিয়ে যাচ্ছে বর্তমান শাসক দলের নেতা ও কর্মীরা। কোথাও কোথাও তৃনমূল কংগ্রেসের বিধায়কদের পুলিশ ভয় দেখিয়ে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে বাধ্য করছে। এবং তৃনমূল কংগ্রেসের বিধায়ক ও নেতাদের গাঁজা ও মদ এবং আগ্নেয়াস্ত্র দিয়ে কেস ফাইল করে জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এবং সারা পশ্চিম বাংলা জুড়ে বিজেপি সরকার যে সন্ত্রাস সৃষ্টি করেছে তার বিরুদ্ধে কেউ মাঠে নামলে তাদের কে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিচ্ছে এই সরকার। বর্তমান বিজেপি সরকারের আমলে সারা পশ্চিম বাংলায় প্রায় কয়েক হাজার তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সেই সঙ্গে বিরোধী তৃনমূল কংগ্রেস এর বিধায়ক ভাঙ্গতে ময়দানে নেমে পড়েছে বিজেপি দলের নেতৃবৃন্দ। চারিদিকে সন্ত্রাস সৃষ্টি করে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম বাংলার বিজেপি রাজ্যে নেতৃত্ব।তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার যখন পশ্চিম বাংলায় ক্ষমতায় ছিল তখন সাধারণ মানুষের অধিকার কে কেড়ে নিয়েছিল ‌। তখন বিরোধী দলের বিধায়কদের নিজের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বাধ্য করা হত। বিজেপি ও সি আই এম এবং ভারতের জাতীয় কংগ্রেস এর বিধায়কদের ভয় দেখিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পুলিশ বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে দরোজায় পাঠিয়ে দেওয়ার কাজ করে গেছেন।আজ তার উল্টো ঘটনা ঘটেছে সারা পশ্চিম বাংলায়। বিরোধী দলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দিয়েছেন তৃনমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার সময়। বর্তমান সরকার তেমনি ফিরিয়ে দিয়েছেন। তবে তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কে খারিজ করে দেন পশ্চিম বাংলার রাজ্যে বিজেপি র নেতৃত্ব।তারিখ ০১/০৬/২০২৬, সোমবার রাত সাড়ে আটটা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews