শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম 

নবীগঞ্জে শ্রীমতপুরে টাকা ছিনতাই, গাড়ি ভাঙচুর ও হামলায় আহত ১

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ষজিয়াউর রহমান সাজন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে নগদ ২ লাখ টাকা ছিনতাই, প্রাইভেটকার ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেখ মনিরুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি এ ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের বাসিন্দা শেখ মনিরুল ইসলাম গত ৩০ মে রাতে বালাগঞ্জ এলাকা থেকে তার ইংল্যান্ড প্রবাসী চাচা শেখ মোস্তফা কামালের জমি কেনার টাকা হিসেবে নগদ ২ লাখ টাকা নিয়ে নিজ প্রাইভেটকারে বাড়ি ফিরছিলেন। ৩১ মে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে শ্রীমতপুর গ্রামে পৌঁছালে ফয়সল মিয়া (৩৮) ও অজ্ঞাতনামা ৪/৫ জন তার গাড়ির গতিরোধ করেঅভিযোগে বলা হয়, হামলাকারীরা রড, জিআই পাইপ ও হকিস্টিক দিয়ে প্রাইভেটকারের সামনের গ্লাস ও জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তার সঙ্গে থাকা সাইড ব্যাগে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।ভুক্তভোগীর দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে এক হামলাকারীর মুখে বাঁধা গামছা খুলে গেলে তিনি তাকে ফয়সল মিয়া হিসেবে শনাক্ত করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনার পর আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনএ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্য। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews