
মাহিম বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শিয়াল খোল ইউনিয়ন এর চন্ডীদাসগাতী ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে এলাকাবাসীর দেওয়া তথ্যে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে কিছু লোক লাশটি দেখে পরে এক পর্যায়ে লোকজন জড়ো হয় পরে তারা লাশ তীরে নিয়ে আসে তারা দেখে বৃদ্ধ ব্যক্তির মরদেহ। পরে তারা পুলিশ কে জানাই প্রাথমিকভাবে ধারণা করা হয় রাতে হয়তো মেরে ফেলে ব্রীজের নিচে ফেলে রাখা হয়তে পারে। অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ তিনি বলেন মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন এটি আত্মহত্যা নাকি হত্যা নাকি অন্য কিছু তা তদন্ত না হওয়া পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত প্রশাসনের কার্যকর দ্রুত পদক্ষেপ নেয়া আহব্বান এলাকাবাসীর।