শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ভোলা-চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহী বাস পুকুরে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি রেশমা

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বক্সেআলী ব্রিজ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটেপুলিশ সূত্রে জানা গেছে, ‘বিলাস-২’ নামের যাত্রীবাহী বাসটি চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। পথে বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়খবর পেয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। প্রাথমিকভাবে কোনো যাত্রী নিহত বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নিবাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন জানান, বাসটির অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত যাত্রীরা প্রয়োজনীয় সহায়তা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews