শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছেবৃহস্পতিবার (১১ জুন) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে পালংখালীর বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সার সীমান্তপথে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে বিজিবি।একই সময়ে পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে আরও একজনকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা। সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশ ঠেকাতে এটি একটি গুরুত্বপূর্ণ সফল অভিযান বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার রোধ এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।বিজিবির পক্ষ থেকে বলা হয়, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”এদিকে সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তথ্যভিত্তিক অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি। একই সঙ্গে উখিয়া-টেকনাফ সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উখিয়া ব্যাটালিয়ন।উদ্ধারকৃত ইয়াবা ও সার জব্দ করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews