শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম গত কয়েক দিন হচ্ছে, পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় রেল স্টেশন থেকে এবং রাস্তার ফুটপাত থেকে বেআইনি হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবং বিভিন্ন যায়গায় এর ফলে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। কলকাতা লাগোয়া যাদবপুর এবং বালিগঞ্জ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ও দেউলা এবং ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় রেল পুলিশ এবং পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।এর প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নেমেছে প্রদেশ কংগ্রেস। এদিন কলকাতার বিভিন্ন যায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং লালবাজার অভিযান কর্মসূচি পালন করে গ্রেপ্তার বরন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার ও আশুতোষ চ্যাটার্জী ও রোহন মিত্র এবং প্রদীপ বোসাক এবং মহম্মদ ইমরান এবং মহম্মদ নাদিম আহমেদ এবং মিলটন রসিদ এবং বীরভূম জেলার জাতীয় কংগ্রেস এর নেতা এবং সাবেক এম পি শ্রী অভিজিৎ মুখার্জি সহ অন্যান্য প্রদেশ এবং জেলা ভারতের জাতীয় কংগ্রেস এর নেতৃত্বে। একইসঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় হকার উচ্ছেদ এবং নিট ও ট্রেড কেলেঙ্কারি ফাঁস নিয়ে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।গত পরশু দিন কলকাতার যাদবপুর রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদ এর প্রতিবাদ করতে গিয়ে রেল পুলিশের লাঠির আঘাতে মাথা ফেটে যায় প্রবীণ বামফ্রন্টের নেতা ও সাবেক লোকসভার সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী সুজন চক্রবর্তী সহ অন্যান্য বামফ্রন্টের নেতা কর্মীরাআজও প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর নেতৃবৃন্দতারিখ ১১/০৬/২০২৬, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews