রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোলায় স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার-প্রদর্শনী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রেশমা বেগম ভোলা।

ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে এক সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোলা সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ড. শামীম রহমান।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়া ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর ব্যবহার ও সম্প্রসারণের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব। একই সঙ্গে এসব উদ্ভাবন দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বক্তারা উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মৌলভীরহাট কামিল মাদ্রাসা, টবগী মাধ্যমিক বিদ্যালয়, বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং ভোলা সদর উপজেলার মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় উদ্ভাবকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, এর কার্যকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। প্রদর্শনী ঘিরে শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews