রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার রামগঞ্জে ফরিদ ভূঁইয়া একাডেমির ছাত্রবাসে শিক্ষার্থীর  মৃত্যুর ঘটনায় হত্যা মামলা ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননা ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ফলতা কান্ডে ডায়মন্ড হারবার জেলা পুলিশের জালে পুস্পা জাহাঙ্গীর স্ত্রী রেজিনা বিবি  প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার  

ষাটনল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১নং ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্টার এক্স গ্রুপের চেয়ারম্যান বশির আহমেদ লিটন ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

শনিবার (২০ জুন) দুপুরে ষাটনল ইউনিয়নের কনুর মার্কেটসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরছেন।

 

সম্প্রতি অনুষ্ঠিত গণসংযোগে বশির আহমেদ লিটন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় প্রবীণ ব্যক্তি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ এবং নারীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। স্থানীয় জনগণও এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তার আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন।

 

গণসংযোগকালে বশির আহমেদ লিটন বলেন, “আমি ষাটনল ইউনিয়নের একজন সন্তান হিসেবে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “ইউনিয়নের প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাদের প্রত্যাশা পূরণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

 

এ সময় ইউপি সদস্য জসিম দেওয়ান, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, কবির শিকদার, রিপন প্রধান, আব্দুল কাদির বেপারী, মোসলেম প্রধান, আব্দুল মালেক বেপারী, হুমায়ুন কবির, মো. ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই বশির আহমেদ লিটনের প্রতি শুভকামনা জানিয়ে ইউনিয়নের উন্নয়নে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

 

ছবি ক্যাপশন :

ষাটনল ইউনিয়নে বিভিন্ন বাজারে চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ লিটনের গণসংযোগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews