বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত  আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি অর্পিত সম্পত্তির প্রায় ৩ কোটি টাকার ক্ষতিপূরণ সিরাজগঞ্জের শাহজাদপুর পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ  হিজলায় সাবেক জেলা ছাত্রদল নেতার ওপর অতর্কিত হামলা, আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে জলঢাকা থানার ওসিকে বিশেষ সম্মাননা প্রদান প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ভৌগোলিক বিচ্ছিন্নতায় বিপর্যস্ত চরাঞ্চল, স্বতন্ত্র ইউনিয়নের দাবিতে সরব ৩০ হাজার মানুষ র‍্যাব ৯ এর অভিযানে হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীদের সাথে বিরােধের জেরে ‘জীবন মিয়া হত্যা মামলার ০৯ জন আসামি গ্রেফতার

জলঢাকায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কামরুজ্জামান (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার ২২ শে জুন সকালে উক্ত অনুষ্ঠানে শুরুতে ফিতা কেটে অনুষ্ঠানটির শুভসূচনা করেন নীলফামারী -৩ আসনের সাংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি । পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন কৃষি বুথ ও কর্ণার পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানে

মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান মাস্টার, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মোয়াম্মর আল হাসান , প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামারুজ্জামান, নীলফামারী জেলা জামায়াত ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন , প্রেসক্লাব জলঢাকা সেক্রেটারি শাহজাহান কবির লেলিন,নীলফামারী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী,

জলঢাকা উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমজাদ হোসেন, জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা তথ্য অফিসার আয়েশা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান আসাদ ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews