শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বনাথে সিডস অফ সাদাকাহ এর ঘর পেলো তিনটি অসহায় পরিবার মেহেদী হত্যার ৬ নম্বর আসামী জোবায়ের (১৮)গ্রেফতার কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র আশুরা আজ সারা ভারতে পালিত হচ্ছে পবিত্র মহররম টেকনাফে বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার টেকনাফে বিজিবি’র যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নলডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মকাণ্ড ঠেকাতে যুবদলের বিক্ষোভ মিছিল  জলঢাকায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত  আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

মেহেদী হত্যার ৬ নম্বর আসামী জোবায়ের (১৮)গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

লক্ষ্মীপুর রামগঞ্জ প্রতিনিধি: শরিফুল ইসলাম ভূঁইয়া

লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিদ ভূইয়া একাডেমির অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৫) মারধর ও পরবর্তীতে লা/শ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত হ/ত্যা মামলার ৬ নং আসামি জোবায়ের (১৮)-কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 

বিশেষ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত জোবায়ের নোয়াখালীর চাটখিল উপজেলার বলিয়াদর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

উল্লেখ্য, স্কুলছাত্র মেহেদী হাসানকে নির্মমভাবে মারধরের পর তার লা/শ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই জোবায়ের পলাতক ছিল। মামলার তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। জোবায়েরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews