শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

আশুগঞ্জে ভারতীয় মার্বেল, ফুচকা, জিরা উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শনিবার গভীর রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল উদ্ধার হয়েছে। একটি সেতুর টোলপ্লাজা এলাকায় হওয়া অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে মার্বেল, ফুচকা, মোবাইল ফোনের ডিসপ্লে । এ সময় পাচারকাজে ব্যবহৃত পিকআপ জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, সিলেটের কোতোয়ালী থানার মো. শাহ আলম (৪৩), সুনামগঞ্জের দুয়ারা বাজারের মো. কাশেম (৫০), একই এলাকার রতন মিয়া (২৯)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, আশুগঞ্জ থানার এস. আই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালনকালে রাত সাড়ে ১২টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে অভিযান চালান। এ সময় একটি পিকআপ থেকে ৩৬ বস্তায় ১০৮০ কেজি জিরা, ১২ কার্টনে ৬০০ প্যাকেট ফুচকা, ১২৫ বস্তায় ১২ লাখ ৫০ হাজার পিস মার্বেল, ২৪ কার্টনে চার হাজার পিস মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews