শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা মোকামতলায় উপজেলা জামায়াতে ইসলামীর পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল  বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা

ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা সিকদার, ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে খাটের নিচে রাখা ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কুলকাঠী ইউনিয়নের দক্ষিণ আখড়পাড়া গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায়। মৃত শিশুরা হলো- ওই গ্রামের কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৩) এবং রানা হাওলাদারের ছেলে রমজান (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার জানান, দুইজন খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ দেখতে পায়। একপর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পুলিশ রাতেই ওই শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করার আবেদন করেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews