শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

গণবিপ্লবী সরকারকে’ উৎখাত  চেষ্টা, এবার আখাউড়াতে মামলা

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে এবার মামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায়। সোমাবার সকাল পৌণে নয়টার দিকে আখাউড়া থানার এস.আই আব্দুল আলীম এ মামলাটি দায়ের করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে। আসামীরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এর মধ্যে  থেকে রনি ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ইটের টুকরা, বাঁশ, রড উদ্ধার করা হয়।

একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলা দায়েরের একদিনের ব্যবধানে আখাউড়া থানায় আরেকটি মামলা হলো। দুটি মামলারই বাদী পুলিশ।

আখাউড়ার মামলায় উল্লেখ করা হয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতামূলক কাজের জন্য রবিবার রাতে উপজেলার গাজীর বাজারের বাসস্ট্যাণ্ডের কাছে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। এ খবরে সেখানে অভিযান চালিয়ে রনি ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এ সময় রাফসান জনি, মোকাদ্দেস মিয়া, ঈশান ভূইয়া, নিয়ামুল সিকদার, আরাফাত রহমান, আমজাদ হোসেন মাসুক, শামীম ভূইয়া, সামির, মমিন, জাহিদুল ইসলাম শাওন, ইয়ার হোসেন, তুষার ভূইয়া, রফিকুল ইসলাম শান্ত, রাব্বি আহম্মেদসহ আরো অনেকে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews