শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

আখাউড়ায় কিন্ডারগার্টেন স্কুলের মেধা বৃত্তি পরীক্ষা শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

প্রতিযোগিতা মূলক পরীক্ষার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পরীক্ষা ভীতি দূুর করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কিন্ডারগার্টেন স্কুলের মেধা যাচাই (বৃত্তি) পরীক্ষা শুরু  হয়েছে। কিন্ডারগার্টেন ইউনিটি অব আখাউড়ার আয়োজনে শুক্রবার  সকালে আখাউড়া রেলওয়ে সরকারি স্কুলে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির প্রায় ৪’শ  ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। শনিবার পরীক্ষার শেষ দিন।

আয়োজক সূত্রে জানা যায়, ১ম থেকে ২য় শ্রেণির ছাত্র ছাত্রীদের বাংলা, অংক, সাধারণ জ্ঞান, ইংরেজি বিষয়ে মোট ৩০০ নম্বর এবং  ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর  ৬ টি বিষয়ে ৪০০ নম্বরের পরীক্ষা হবে।

এদিকে, ছোট্ট সোনামণিদের মেধা যাচাই পরীক্ষার আয়োজন করায় অভিভাবকরাও খুশি। নিজ নিজ সন্তান নিয়ে এসেছেন পরীক্ষা দেওয়ার জন্য।

পরীক্ষা নিয়ন্ত্রক ও অংকুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠা পরিচালক শফিকুল আলম তুরান বলেন, প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে  ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভীতি দূর হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মেধার বিকাশ ঘটে। বিভিন্ন স্কুলের ছাত্রীরা একে অপরের সাথে পরিচয় ও বন্ধুত্ব হয়। সর্বোপরি প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে সহায় ভূমিকা পালন করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আসাদুজ্জামান খোকন, শিক্ষক আহসান কবির লিটন, অলক কুমার চক্রবর্তী, মোঃ ওবায়দুল হক, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews