শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন 

  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান

নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

বিজয়নগর শ্রীনগর গ্রামে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন খাঁনের বাবার নামে পরিচালিত মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে।

২১ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার বুধন্তী ইউনিয়নের শ্রীনগর গ্রামবাসীর জন্য নির্মিত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।

প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন খাঁনের বাবার নামে পরিচালিত মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন খাঁন দেশ বিদেশে অনেক সামাজিক ও মানবিক কাজের সাথে সম্পৃক্ত। তিনি বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগ্রহের সভাপতি, বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনেও সভাপতি। এছাড়াও তিনি প্রবাসে সফলতার সাথে ব্যবসা বানিজ্যের পাশাপাশি অনেক সংগঠনের উদ্যোক্তা, পরিচালক, উপদেষ্টা সহ বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সালিশকারক মোঃ মাহবুবুর আলম সর্দার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস খাঁন, বিশিষ্ট সমাজসেবক আব্দুর সাত্তার, সৌদি প্রবাস বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদ খাঁন, বিশিষ্ট সমাজসেবক বজলু মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অনেকেই বলেন, নুরুল আমিন খাঁন দীর্ঘদিন প্রবাস থেকে নিজের পরিবারের পাশাপাশি অসহায় পরিবার, মেধাবী শিক্ষার্থী, কন্যাদ্বায়গ্রস্ত পরিবার, অসুস্থ রোগী সহ সকল সামাজিক ও মানবিক কাজে দুই হাত খুলে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।  এবার শ্রীনগর গ্রামের মানুষের নামাজের সুব্যবস্থা করার লক্ষ্য মসজিদ নির্মাণ কাজ করার উদ্যোগ গ্রহন করেছে। যার কারনে আল্লাহ তার দুনিয়া রুজিরোজগার বৃদ্ধি, সুস্বাস্থ্য, নেক হায়াত ও আখেরাতে কামিয়াবি হাসিল করবে। এই দানের উসিলায় আল্লাহ তার পরিবার, আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশি দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হাসিল করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews