1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রিশালের রাজনীতিতে সক্রিয় তরুণ মুখ: যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোবটিক পাকা করনের উদ্যোগ গ্রহণ করেন দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মাছ শিকারীর কারাদন্ড, দুইজনকে জরিমানা 

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইজারাকৃত বিল থেকে অবৈধভাবে মাছ শিকারের দায়ে একজনকে কারাদন্ড ও দুজনকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত হাবিব মিয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর গ্রামের টুনু মিয়ার ছেলে এবং অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন– একই উপজেলার আখিতারা গ্রামের হাফিজ মিয়ার ছেলে রায়হান মিয়া এবং তার ভাই ফতেহ মিয়া।

ইউএনও মো. মোশারফ হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়ন সংলগ্ন শাপলা বিলে কতিপয় ব্যক্তি অবৈধ রিং জাল এবং ফিক্সড ইঞ্জিন ব্যবহার করে ইজারাকৃত বিল থেকে অবৈধভাবে মাছ আহরণ করছিল। এতে করে মাছের স্বাভাবিক বংশ বিস্তার বাঁধাগ্রস্ত হচ্ছে এবং ইজারাদার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় দুই হাজার মিটার রিং জাল এবং দুটি নৌকা জব্দ করা হয়।

আটককৃতদের একজনকে দেশীয় অস্ত্র টেটা ও বল্লমসহ আটক করা হয় এবং এই ব্যক্তি অভিযানে বাঁধা তৈরি করার চেষ্টা করার কারণে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি কাজে বিঘ্ন ঘটানোর দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটক অন্য দুইজনকে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৫ ধারায় পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আরো জানান, জব্দকৃত রিং জাল ঘটনাস্থলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জব্দকৃত নৌকাগুলো সরাইল থানার জিম্মায় রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট