1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রিশালের রাজনীতিতে সক্রিয় তরুণ মুখ: যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা চারাগাঁও স্থল বন্দর ও শুল্ক স্টেশনের কাস্টমস রোবটিক পাকা করনের উদ্যোগ গ্রহণ করেন দুর্যোগকালীন সহায়তা, স্বাস্থ্যসেবা, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন জামায়াত সমর্থিত আইনজীবিরা চট্টগ্রামে কুকি-চিন আর্মির ৩১ হাজার পোশাক পুড়িয়ে ধ্বংস বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পরিদর্শন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো: শফিকুল ইসলাম-এর বদলিজনিত বিদায় অনুষ্ঠান দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

পলাশবাড়ীতে উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

বিশেষ,প্রতিনিধিঃমোছাঃ লাবুনী আক্তার তাং ৩০/১১/২০২৪ইং

গাইবান্ধার পলাশবাড়ীতে ইমাম ওলামা পরিষদের আয়োজনে ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পরবর্তী স্হানীয় চৌমাথা মোর মিতালী হোটেলের সম্মুখে সনাতন ধর্মাবলম্বীদের উগ্রবাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এবং মসজিদে হামলার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় পৌর এলাকার বিভিন্ন মসজিদ হতে মুসল্লিরা ইসকন বিরোধী স্লোগান ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্মিলিত ব্যানার ফেসটুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ স্থলে জড়ো হন।ইমাম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নুরুন্নবী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি ফরিদুল ইসলাম ফরিদ,মাওলানা শাহ আলম ফয়েজী,মুফতি এনামুল হক, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী,হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আসাদুজ্জামান আসাদ ও মাওলানা আবু হানিফা প্রমূখ।

এসময় বিক্ষোভ কারীরা ‘ইসকন’ নিষিদ্ধের দাবি জানিয়ে তারা বলেন যে, সাধারণ হিন্দু আর ইসকন দু’টি আলাদা বিষয়। আমাদের সহজ সরলমনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ইসকন’কে ‘জঙ্গি সংগঠন’ দাবি করে তারা বলেন, ‘ইসকন’ একটি জঙ্গি সংগঠন। এ সংগঠনকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। তাদের এই জঙ্গি কার্যক্রম আমরা চলতে দেব না। আমরা সম্প্রীতি লালন করি, হিন্দু ভাইদের ভালোবাসি। হিন্দু ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এ সময় অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট