রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পীরগাছায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মিলন যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলা সদরের সালাফিয়া মাদ্রাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামে এক ব্যাক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে তাকে নিয়ে অনন্তরাম বড়বাড়ীর নিজ বাড়িতে তল্লাশি অভিযান পরিচলনা করা হয়।

গ্রেফতার আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বড়বাড়ি এলাকার মৃত শহিদুল ইসলামের একমাত্র ছেলে।

 

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন দীর্ঘদিন থেকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর কিছুদিন গাঁ ঢাকা দিয়ে থাকলেও সরকার উপজেলা পরিষদ ভেঙে দেয়। পরে তিনি আবারো গাঁ ঢাকা দেন।

গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই বাড়ি ঘেরাও করলে তিনি পালাতে পারেনি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায় যৌথবাহিনী।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। ## ২৬-১২-২৪

 

এম এ হোসেন পাটোয়ারী

পীরগাছা, রংপুর।

মোবা-০১৮৯৩৪৭৭৩১১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews