রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিমলায় ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আহত-৫

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

কামরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ৫ আহত হয়েছে। গতকাল সন্ধ্যা রাতে ডিমলা ডালিয়া সড়কে খালিশা চাপানি ইউনিয়নের ছোট খাতা নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুটিবাড়ি হতে ডালিয়া মুখি একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই মোটরসাইকেলে পাঁচজন গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন নাওতারা ইউনিয়নের আকাশ কুড়িগ্রামের বদরুদ্দিনের ছেলে নাজমুল হক (২৫),গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী গ্রামের শহিদুল কাজীর ছেলে পলাশ কাজী (২১), খালিশা চাপানি ইউনিয়নের পূর্ব বাইসপুকুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে রতন ইসলাম (২৭), মানিক মিয়ার ছেলে জুয়েল ইসলাম (২৩), এবং জুয়েল ইসলামের স্ত্রী মুশফিকা বেগম (২৩)।

আহতদের মধ্যে নাজমুল হক জুয়েল ইসলাম ও মুশফিকা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews