1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ হোয়াইক্যং ইউনিয়ন ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানেআসেননি মনজুর গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক বৃদ্ধ নির্যাতন মামলায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন শিক্ষকের টেকনাফের হ্নীলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সীমান্ত এলাকায় নতুন আস্তানা গড়ার অভিযোগে আতঙ্ক কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত মৌলভীবাজারে লিজকৃত খাস জমি দখলের অভিযোগ, তদন্ত প্রতিবেদন উপেক্ষার দাবি চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ সিরাজগঞ্জের শাহাজাদপুরে তিন দিন ব‍্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু আখাউড়ায় মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড

গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ জানুয়ারি রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গফরগাঁও সরকারি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও উপজেলা তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে কলেজ পর্যায়ে তরুন শিক্ষার্থীদের অংশগ্রহণে “ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় গফরগাঁও মহিলা কলেজ এবং রানার্স আপ হয়েছে গফরগাঁও সরকারি কলেজ। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় গফরগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী এশা তানহা।

 

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গফরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হুদা ও প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এবং গফরগাঁও মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব ও প্রভাষক সাব্বির কামাল।

বিতর্ক প্রতিযোগিতায় সহযোগী অধ্যাপক ড. শিহাব উদ্দিন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট