সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কবিতা ছায়া ও ঝর্ণার নাম

  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

 

কবি মাহমুদ আল মামুন

 

নক্ষত্রের কাছে নাম জেনে একদিন তার কাছে যাবো

যে মেয়েটি সহযাত্রী হয়ে বসেছিল মুখোমুখি

বারবার দৃষ্টিতে উত্তাপ এসে

মনের কপাটে লিখেছিলো একখানি নতুন পৃথিবীর ঠিকানা

 

তার হাজারো কাব্যময় মুখ দেখে

খুব সহজেই উচ্চারিত হয়েছিল

ছায়া ও ঝর্ণার নাম

একখÐ জীবনের নাম

একটি নদীর নাম

কোন এক মোরগ ভোরের আলোর কাছে

অথবা তার গানের পাখির কাছে

হৃদকষ্টগুলো জমা রেখে

স্বাতী তারার কাছে ঠিকানা নিয়ে

আমি সেই সোনার মেয়েটির কাছে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews