সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২।  যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ১ যুবক ও ২ নারী সদস্য গ্রেফতার  জনসাধারণ আমি, আমিই জনসাধারণ’স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে বললেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী যৌথ অভিযানে ৯ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ 

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এই প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের ফসলের মাঠে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এ. এইচ. মামুন, ইউপি সদস্য মো: আলমগীর হোসেন, কৃষক আলমগীর মিয়া, সাংবাদিক মো: ফজলে রাব্বি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মো: আব্দুল বাতেন প্রমুখ।

পরে ফসলের মাঠে কৃষকসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এ পদ্ধতিতে ধান আবাদ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ধাতুরপহেলা গ্রামে ১৫০ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করা হচ্ছে। এতে কৃষকের সময়, শ্রম এবং খরচ কম হবে বলে জানান কর্মকর্তারা।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সমলয় চাষাবাদের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বোরো ধানের উৎপাদন খরচ কমানো, শ্রমিক সংকট নিরসন ও সময় সাশ্রয় সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews