সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

মহাসড়কে ডাকাতি বন্ধের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করলেন বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদ 

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

এন.সি জুয়েল, স্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জে মহাসড়কে ডাকাতি বন্ধের দাবিতে ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ হালকা মোটরযান চালক ও মালিক ঐক্য পরিষদ। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় জড়ো হতে থাকে বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সকাল ১০টায় কয়েক শতাধিক মালিক ও চালক মহাসড়কের ঢাকামুখী সড়কের পাশে মানববন্ধনে দাঁড়ায়। ধীরে ধীরে কুমিল্লা জেলার সবকটি উপজেলার বাংলাদেশ হালকা মোটরযান মালিক ও চালকরা যোগ দিলে ১০ টা ৫৫ মিনিটে মহাসড়কের উভয় পাশের সড়ক অবরোধ করা হয়।এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের অনুরোধে বেলা ১১:১৫ মিনিটে অবরোধ তুলে নিয়ে পুনরায় মানববন্ধনে দাঁড়ায় চালকরা।এসময় তারা জানান যে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত রাতের আঁধারে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকারে হামলা, চালকদের কে গুম করে ফেলা ও নৃশংসভাবে হত্যা, গাড়িতে ডাকাতি, ছিনতাই এবং বিদেশ থেকে আসা রেমিটেন্স যোদ্ধাদের গাড়িতে অহরহ হিজরাদের আক্রমণ, মোটা অংকের চাঁদা দাবি, চাঁদা না দিলে তাদেরকে হেনস্তা করা হচ্ছে। এতে করে চালকদের জীবন হুমকির মুখে পড়ছে। ডাকাত চক্র ডাকাতি শেষে চলে যাওয়ার সময় ড্রাইভারদেরকে কৌশলে যাত্রীদের কাছে অপরাধী বানিয়ে দিয়ে যাচ্ছে। এতে করে অহরহ ড্রাইভার বিনা অপরাধে জেল জুলুমের শিকার হচ্ছে। এই ধরনের হয়রানি থেকে মুক্তির জন্য মহাসড়কে নিরাপত্তা চান চালক ও মালিকরা।সকাল ১১টা ৪৫ মিনিটে দ্বিতীয় দফায় আবারো সড়ক অবরোধ করা হয়। ১১টা ৫২ মিনিটে সড়ক থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আলোচনায় বসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর। এসময় দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েদ চৌধুরী সহ পুলিশের আরো একাধিক কর্মকর্তা ও বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি সাগর মাহমুদ টিপু ও সাধারণ সম্পাদক মিরাজ খান বিভিন্ন উপজেলার রেন্ট-এ-কারের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ১২:৩০ মিনিটে চালকদের উদ্দেশ্যে এএসপি ফয়সাল তানভীর বক্তব্য রাখেন। মহাসড়ক নিরাপদ রাখতে চালকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দেন তিনি এবং বাংলাদেশ হালকা মোটরযান চালক মালিক ঐক্য পরিষদ নেতাদেরকে তাহার অফিসে এসে বিস্তারিত আলোচনার জন্য অনুরোধ জানান। এএসপি সার্কেল এর অনুরোধে মানববন্ধন সমাপ্ত করেন হালকা মোটরযান চালকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews