সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

চোখে দেখা প্রকৃতি তুলির আঁচড়ে  ফুটিয়ে তুললো শিশুরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

 

কেউ পুকুর পাড়ে, কেউ রাস্তার ধারে। কেউবা দুচালা ঘরের সামনে। কৃষি জমির সামনেও সারিবদ্ধভাবে বসে অনেকে।

গ্রামজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শ”তিনেক শিশু। গ্রামকে নিজ চোখে দেখছে। তুলির আঁচড়ে তারা ফুটিয়ে তুলছে গ্রামের এসব দৃশ্য।

আয়োজনটি ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিশুরা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের বিভিন্নস্থানে বসে ছবি আঁকে।

‘প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ এ ভাবনা নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর ভূইয়া। তিনদিন ব্যাপি চলবে এ আর্ট ক্যাম্প।

আয়োজকরা জানান, শিশুদেরকে চার দেয়ালের গন্ডি থেকে বেরিয়ে আনতে এ আয়োজন। শিশুরা নিজ চোখে দেখে সামনে থাকা দৃশ্য কাগজে ফুটিয়ে তুলছে।

শিশুরাও এ আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি। তারা জানিয়েছে, ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হলো তারা। এতে তারা আনন্দিত। প্রতি বছর এ আয়োজন যেন অব্যাহত থাকে এ অনুরোধ তারা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews