সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব  আন্দোলনের কমিটি গঠন

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সম্মেলন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শাহ মোহাম্মদুল্লাহকে সভাপতি, আল-মামুনকে সহ-সভাপতি ও মোহাম্মদ আল-আমিন হোসাইনীকে সাধারন সম্পাদক করে ২০২৫-২০২৬ সালের জন্য কমিটি ঘোষণা করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ মোরশেদুল আলম। সংগঠনের জেলা সভাপতি আশরাফুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দীনি সংগঠনের জেলা ছদর সৈয়দ আনোয়ার আহমদ ও ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসাইনীর সঞ্চালনায় সম্মেলনে তিন দফা ঘোষণাপত্র পাঠ করেন যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি শাহ্ মোহাম্মদুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews