সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

কসবায় ৫০০ টাকার জন্য মামাতো  ভাইকে খুন করা বাবু চট্টগ্রামে গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন করার ঘটনায় বাবু মিয়া (৩৫) নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে কসবা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া বাবু মিয়া কসবা উপজেলার খেওড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

দুপুরে র‌্যাব-৯- এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

একাধিক সূত্রে জানা গেছে, ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে লোকজন নিয়ে বাড়িতে গিয়ে খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে ইসরাফিলকে মারধর করে বাবু মিয়া। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসরাফিলের ভাই ইসমাইল বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে প্রধান আসামী বাবুসহ আসামী অন্যান্যরা পালিয়ে বেড়াচ্ছিলো। ইসরাফিল ও বাবু সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews