সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

সরাইলে পুলিশ পরিচয়ে নাজেহাল, গ্রেপ্তার ৮

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশ পরিচয়ে নাজেহাল করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের সহযোগি হিসেবে আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই ভুয়া পুুলিশ হচ্ছে, উপজেলা পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মো. রাসেল (২২) ও নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের মো. রাসেল মিয়া (২৪)। অন্যরা হলেন, জয়ধরকান্দি গ্রামের দুলাল মিয়া (৪৫), মানজু মিয়া(৪৮), সোহেল মিয়া (৩০), ইশা মিয়া (৪৮). আল ইমরান (২২) ও নান্নু মিয়া (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জায়গা-সম্পত্তি নিয়ে কয়েক মাস ধরে জয়দরকান্দি গ্রামের দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুর রহমানের বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান। শনিবার রাত ৮টার দিকে মো. রাসেলের নেতৃত্বে তিনটি মোটর সাইকেলে করে ছয় যুবক জয়দরকান্দি গ্রামে যান। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রতিপক্ষের নারী-পুরুষকে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে পুলিশ পরিচয় দেয়া যুবকদের আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। পরে গ্রামবাসী তাদের আটক করে মারধর করে। খবর পেয়ে সরাইল থানার পুলিশ জয়দরকান্দি গ্রামে গিয়ে ওই দুই ভুয়া পুলিশসহ মোট আটজনকে গ্রেপ্তার করে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ পরিচয় দেওয়া দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারাসহ বাকিদেরকে রবিবার আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews